শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে বাজ পড়ে তালগাছে দাউ দাউ করে আগুন!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১০৩৮ বার পঠিত

বাজ পড়ে গাছে দাউ দাউ করে আগুন জ্বলার ঘটনা নতুন নয়। মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত রফজ উদ্দিনের ছেলে আবুল হাশেমের একটি পুরাতন তালগাছে বাজ পড়ে প্রায় আধাঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলার ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ বজ্রপাতে এ আগুন জ্বলার ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা প্রায় পৌনে একঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, বাজ পড়ে গাঁড়াডোব গ্রামে তালগাছের দাউদাউ করে আগুন জ্বলছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে প্রায় পৌনে একঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড ঝড় হাওয়া বইলেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই খুবই দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo