বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

আগামী ২৫ এপ্রিল ২০২১ তারিখ হতে শর্তসাপেক্ষে খুলছে দোকানপাঠ, প্রজ্ঞাপন জারি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৯১০ বার পঠিত

করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল তারিখ ২০২১ তারিখ ভোর ৬ঃ৩০ থেকে ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২০/০৪/২০২১ ইং তারিখ মঙ্গলবার আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত থেকে বর্ধিত করে ২৮ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়। আজ শুক্রবার ২৩/০৪/২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত আবারো একটি প্রজ্ঞাপনে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্দেশনার অনুবৃত্তিক্রমে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল ২০২১ তারিখ হতে দোকানপাট/শপিংমলসমূহ সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo