রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০১৯ বার পঠিত

সকল জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার বেড়াজাল ভেঙে অবশেষে মেহেরপুর সদরের সরকারী গুদাম থেকে ভালো চাল নিয়ে এসে গাংনীর মোটর শ্রমিকদের মাঝে বিতরণ করেছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কার্যালয় থেকে এ ত্রানের চাল বিতরণ করা হয়। গাংনী উপজেলায় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ৭শ’জন ও ট্রাক ও লরি ইউনিয়নের ১শ’৭৩ জন মোট ৮শ’৭৩ জনের মাঝে ২৫ কেজি করে এ চাল বিতরণ করা হয়। মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহনেওয়াজ, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মেহেরপুর সদরের আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনওয়ার হোসেন, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার উপদেষ্টা ও গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুল হক স্বপন, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কমিটির সভাপতি জমির উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মে ২০২১ ইং) তারিখে করোনা ভাইরাসের কারণে জরুরী পরিস্থিতি মোকাবেলায় দুস্থ মটর শ্রমিকদের মাঝে গাংনী সরকারী খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছিল। শ্রমিকরা নিম্নমানের চাল গ্রহণে অসম্মতি জানালে চাল বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মেহেরপুর সদরের সরকারী গোডাউন থেকে ভালো মানের চাল নিয়ে এসে আজ বৃহস্পতিবার সকালে মটর শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। ঈদের আগ মুহূর্তে এ ত্রাণের চাল পেয়ে অনেক খুশি শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo