বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ জামাল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৯০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হেরোইনসহ জামাল (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রামকৃষ্ণপুর ধলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জামাল হোসেন উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দীন ও আহসান হাবীব অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর এলাকা থেকে জামাল হোসেনকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo