বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরের বর্শিবাড়ীয়া গ্রামে লাউ ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মাসাদ আলী, বারাদী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৮৯২ বার পঠিত

শত্রুতামুলক কৃষকের দুই বিঘা জমির ফলবান লাউ ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদরের বর্শিবাড়িয়া গ্রামের গড়গড়ির মাঠে কৃষক হাবিবুর রহমান খোকনের লাউ ক্ষেত শত্রুতামুলক কে বা কারা কেটে তসরুপাত করেছে। গত রবিবার রাতের আধারে কোন এক সময় এই লাউ ক্ষেত কেটে তসরুপ করেছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত কৃষক। তবে কে বা কারা তার এ ক্ষতি করেছে তা নিরূপণ করতে পারছেন না তিনি। লাউ চাষী খোকন জানায়, বুধবার সকালে লাউ সংগ্রহের জন্য তিনি জমিতে গিয়ে দেখেন জমির লাউ গাছ মরে শুকিয়ে গেছে। লাউ ক্ষেতের মধ্যে গিয়ে দেখা গেছে লাউ গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। জমিতে ৩’শ লাউ গাছ লাগানো হয়েছিল। লাউ ক্ষেত থেকে তিনি মাত্র দশ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। এই লাউ ক্ষেতে তিনি ধার দেনা করে প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন। এ বছর লাউ ক্ষেতের ফলনও ভালো হয়েছিল। তিনি আশা করেছিলেন প্রায় ২ লক্ষ টাকার লাউ বিক্রি করে ধার দেনা পরিশোধ করে নিজে লাভবান হবেন। কিন্তু তার আগেই সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo