বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে গলায় ফাঁস দিয়ে কন্যা শিশুর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১২৭৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে মরিয়ম (৯) নামের এক কন্যা শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম পশ্চিম মালসাদহ গ্রামের রুস্তম আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত ও মরিয়ম দুই ভাইবোন মোবাইল নিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মা রাগান্বিত তাদের দু’জনকেই চড় থাপ্পড় মারে। মায়ের উপর অভিমান করে মরিয়ম সকলের অগোচরে ঘরের খাটের স্ট্যান্ডের সাথে স্কিপিং খেলার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে মরিয়মকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এক কন্যা শিশু আত্মহত্যার সংবাদ পেয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo