রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মুজিবনগরে হেরোইনসহ শাওন আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০১০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে হেরোইনসহ শাওন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেল ৩ টার দিকে দারিয়াপুর ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শাওন আলী দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগরের দারিয়াপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) রুবেল আহমেদ এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও ইব্রাহিম বিশ্বাসসহ দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে শাওন আলী (৩৭) কে আটক করেন। এ সমিতা কাছ থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo