সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

“গাংনী উন্নয়ন ফাউন্ডেশন” এর উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর ও চিকিৎসা সামগ্রী বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১০৭৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে “গাংনী উন্নয়ন ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর-২টা, পিপিই- ৫০ পিস এবং সার্জিক্যাল মাস্ক ১০ হাজার পিস।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল হাসান শাওন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক, সংগঠনের সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওয়াহেদ বিন হোসেন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার মেধাবী গরীব শিক্ষার্থীদের মাঝে (সংগতি ও চাহিদার নিরিখে)
মাসিক ও বাৎসরিক ভিত্তিতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। সংগঠনটি এসএসসি থেকে শুরু হয়ে মেডিকেল ও ইঞ্জিনিয়ার পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও এ আর্থিক সহায়তা দিয়ে থাকে। অদ্যাবধি চারশ’ -পাঁচশ’ শিক্ষার্থীদেরকে এ আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি। কার্যক্রমের আওতায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা দেয়া, অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল, সেলাই মেশিন ও ব্যাটারিচালিত পাখি ভ্যান প্রদান, করোনাকালীন পরিস্থিতিতে খাদ্য সহায়তা প্রদানসহ এলাকায় প্রতিবছর কমপক্ষে একবার ফ্রি মেডিক্যাল টিমের ব্যবস্থা করে থাকে। সংগঠনটির এমন জনকল্যাণমূলক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo