বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৮৬৮ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

৫ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অতঃপর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।


দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo