সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার

সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খুনের ঘটনায় গাংনী থানায় মামলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১২৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামের খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের ভাই আরফান আলী বাদী হয়ে এ  মামলাটি দায়ের করেন। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। গাংনী থানা মামলা নং ৩০। তারিখ ২৭-০৮-২০২১ ইং। মামলাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত দোষীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের গাঁড়াডোব এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলি করে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা করে। প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo