রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ডিস ব্যবসায়ীকে পিটিয়ে জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১৪ বার পঠিত

ডিস ব্যবসায়ী রেজা আরেফিন (২১) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (০৮/০৯/২০২১) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রেজা আরেফিন হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়ার কামাল হোসেন বিশ্বাসের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ডিস ব্যবসায়ী রেজা আরেফিন স্থানীয় বাগানপাড়ার শিপন এর চায়ের দোকানে বসেছিলেন। এসময় একই এলাকার আব্দুল আজিজের ছেলে শাওন ডিস লাইনের সমস্যার কথা জানিয়ে মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। রেজা আরেফিন বাগানপাড়ার টাইলসের তৈরি বসার স্থান এলাকায় পৌঁছুলে তার ডিস ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি ফারুক, মশিউর, ওহাব ও শাহীনসহ একটি সঙ্ঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতের ফলে সে মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বিবেচিত হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।

রেজা আরেফিনের পিতা কামাল হোসেন বিশ্বাস জানান, ডিস সংক্রান্ত ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে রেজা আরেফিন ও ফারুকের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার (০৮/০৮/২০২১) তারিখ রাতে কৌশলে ডেকে নিয়ে প্রতিপক্ষ ফারুক ও তার দলবল রেজা আরেফিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ ঘটনায় প্রতিপক্ষ ফারুক হোসেন এ অভিযোগ অস্বীকার করে জানান, রেজা আরেফিন এলাকার একটি মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়লে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে তাকে পিটিয়েছে। সেই সাথে গ্রাম্য সালিশে রেজা আরেফিনকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। তন্মধ্যে ১৫ হাজার টাকা নগদ প্রদান করেন। বাকি টাকা শুক্রবার (১০/০৯/২০২১) তারিখে জমা প্রদান করবে মর্মে চুক্তি সম্পাদন করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গাংনী ডিস ক্যাবল নেটওয়ার্ক এর সভাপতি আনারুল ইসলাম বাবু সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo