বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনী থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫৬ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে বিট পুলিশিং কার্যক্রম সফল করার লক্ষ্যে উঠান বৈঠক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার বিকেলে ধানখোলা ইউনিয়নের কসবা ১১ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের আওতায় ধানখোলা বাজারে অনুষ্ঠিত বিভিন্ন গ্রাম হতে আগত নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং কি?, বিট পুলিশিং ও সম্প্রসারিত পুলিশিং এর মধ্যে পার্থক্য, বিট পুলিশিং এর কত ধারা, বিট পুলিশিং এর উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। বিট পুলিশিং কার্যক্রম সফল করতে তিনি সকল শ্রেণী-পেশার মানুষেকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম, ১১ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার নুর ইসলাম ও মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, ধানখোলা ইউনিয়নের ইউপি সদস্য বশির আহমেদ, ধানখোলা বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ টোকন, ধানখোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo