বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরের গাংনীতে সংঘর্ষে নিহত-২॥ নারীসহ আহত অন্ততঃ ২০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৫৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে মেম্বর পদপ্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে টুটুল পক্ষের দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের নারীসহ অন্ততঃ ২০ জন। নিহতরা হচ্ছে- সুলতান হোসেনের ছেলে সাহাদুল ইসলাম (৫৫) ও জাহারুল ইসলাম (৫৭)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহত সাহাদুল ও জাহারুলের বোন রেক্সোনা খাতুন জানান, আসন্ন ১১ নভেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লক্ষীনারায়নপুর ধলা গ্রামের বর্তমান মেম্বর আজমাইন হোসেন টুটুল মোরগ মার্কা প্রতীকে ভোট চাইতে গেলে আতিয়ার রহমানের ফুটবল মার্কা প্রতীকের লোকজন অতর্কিত হামলা করে। এতে সাহাদুল ও জাহারুলসহ আরও বেশ কয়েকজন মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বুধাদিপ্ত দাস সাহাদুল ও জাহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


সরেজমিন ঘুরে দেখা গেছে, হামলার ভয়ে এলাকায় প্রায় পুরুষ শুন্য। তবে এ ঘটনাকে কেন্দ্র করে লুটতরাজের মত ঘটনা ঘটতে পারে বলেও এলাকাবাসী আশঙ্কা করছেন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ওর্্যাব সদস্যরা মাঠে রয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১২ জনকে আটকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছের্্যাব। বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান দুজন নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo