বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে ট্রলি চাপায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১১৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীর চেংগাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোমিনুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল ইসলামের ছেলে।
মোমিনুল ইসলাম দৈনিক ভোরের ডাক পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকুরীতে যোগদান করেন।

স্থানীয়রা জানান, মোমিনুল ইসলাম মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে মেহেরপুর আদালতের দিকে যাচ্ছিলেন। উপজেলার চেংগাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল উল্টে রাস্তায় পড়ে যায় মোমিনুল ইসলাম। এ সময় পিছন দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোমিনুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, গাংনী- মেহেরপুর সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। উচু নিচু এবং খাদা খন্দে ভরা। তাছাড়া খোয়া ও পাথর উঠে রাস্তাটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওই রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ। তাই মোটর সাইকেল এবং ট্রলি নিয়ন্ত্রণ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়কটিতে প্রায়শই এ ধরণের দূর্ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তারা।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মোমিনুল ইসলামকে চাপা দেয়া ইট বোঝাই ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু সাপেক্ষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo