বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

চাকুরী দেয়ার নামে প্রতারণা, ভূয়া এনএসআই সদস্য আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১০৬০ বার পঠিত

এনএসআই পরিচয়ে চাকুরী দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অফিযোগে নুরুল আমিন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল আলম মেহেরপুর সদরের খন্দকারপাড়ার আব্দুল হকের ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, এনএসআই পরিচয় পাওয়ায় নুরুল আমিনের সাথে গাড়াডোব গ্রামের পুকুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে সুমনের সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে নুরুল আমিন চাকুরী দেওয়ার প্রলোভনে বিভিন্ন সময়ে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরী না হওয়ায় ও নুরুল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মেহেরপুর এলাকায় তার খোঁজ নেয়ার সময় আসল পরিচয় পাওয়া যায়। মেহেরপুর আলাদত পাড়া থেকে তাকে কৌশলে ডেকে নেয়া হয়। এসময় তার পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে বলেন। পরিচয় দেখাতে ব্যর্থ হলে তাকে গণপিটুনী দিয়ে একটি ঘরে আটক রাখা হয় ও পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ভূয়া এনএসআই সদস্য আটক করা হয়েছে। তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo