বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৯৫৫ বার পঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের ৪৯২টি উপজেলায় প্রায় ৭০ হাজার পরিবারকে জমিসহ পাকা ঘরবাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনীতে ৮টি পরিবারের মাঝে দুই শতক খাশ জমি রেজিষ্ট্রি করে নামজারি অন্যান্য কাগজ পত্রসহ বাড়ি (দুই কক্ষ বিশিষ্ট ঘর, একটি বারান্দা, একটি টয়লেট ও একটি রান্নাঘর, বিদ্যুৎ ও টিউবওয়েল) ও চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্তাবধানে এ ঘরগুলো নির্মিত হয়। প্রত্যেকটি বাড়ির জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়,ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় এই কাজের সঙ্গে যুক্ত।

এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল- খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। একই সময়ে দেশের সব উপজেলায় অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এ মাসে ৭০ হাজারের পাশাপাশি আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে মুজিব শতবর্ষ পালন করছে সরকার। বছরটিকে স্মরণীয় করে রাখতে জাতির পিতার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারকে ঘর ও জমি দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ উদ্বোধনের পর পর্যায়ক্রমে এ তালিকার সবাই এই সুবিধা পাবে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ মুজিব শতবর্ষ মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগ বিশ্বের ইতিহাসে নতুন সংযোজন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা বাংলাদেশের বিশাল অর্জন বলেও জানিয়েছেন দেশের সুধী সমাজ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী গাংনী প্রেসক্লাব সভাপতি প্রভাষক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo