বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আগামী ২২ শে ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজে এ সভা করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করেন তারা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় আলোচনা সভা, উপজেলার প্রবীণ নেতাদের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট বিতরণের উদ্যোগ গ্রহণ করা, অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo