বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

মেহেরপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১৮৭ বার পঠিত

মেহেরপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা বেগম নামে এক নারী। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন অস্ত্রোপচার ছাড়াই ৪ সন্তানের জন্ম দেন তিনি। ৪ নবজাতকের জন্মের মাত্র ২ ঘন্টার মধ্যে তিনজন ও বাড়িতে আসার পরে আরো একজনের মৃত্যু হয়েছে।

মেরিনা বেগম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের প্রবাসী আব্দুস সাত্তার এর স্ত্রী। ৪ নবজাতকের সকলেই ছেলে।

প্রসূতির পরিবারের হিসাব আলী জানান, গত রোববার (১৫ অক্টোবর) সকালে অন্তঃসত্ত্বা  মেরিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থায় অবনতি দেখা দিলে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরো অবনতি দেখা দিলে রাত সাড়ে ১০ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন অস্ত্রপচার ছাড়াই পরপর ৪টি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানদের নাম রাখা হয় আবু বক্কর, সোলাইমান, হাবিব ও সাইম।

ভূমিষ্ঠ হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে আবু বক্কর,  হাবিব ও সাইম মারা যায় এবং বাড়িতে ফিরে এসে শিশু সোলাইমানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে বল্লভপুর হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তারও মৃত্যু হয়।

এদিকে ৪ সন্তানের জননী মেরিনা বেগম বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ভাসুর হিসাব আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo