সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচে ভাংবাড়িয়া জয়ী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার করমদি হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর বিএম ক্রীড়া পরিষদ বনাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ফুটবল একাডেমী অংশগ্রহণ করে।

খেলার পরিপূর্ণ সময়ে বাদিয়াপাড়া মহব্বতপুর বিএম ক্রীড়া পরিষদকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় ভাংবাড়িয়া ফুটবল একাডেমী।
এ সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার আলী বাবলু, সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান জিনারুল ইসলাম, হিন্দা পুলিশ ফাঁড়ির আইসি মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা নাহিদ হাসনাত সোহাগ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিমসার আলী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, গোলাম হোসেন, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo