সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে হিন্দা গ্রামের কবর স্থানের সামনে থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত মহিবুল ইসলাম উপজেলার মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের কবর স্থানের সামনে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আব্দুল মজিদের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ মহিবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেন।

আটককৃত মহিবুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo