সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

অবশেষে মারা গেল গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত শিশু হীরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৫২৩ বার পঠিত

অবশেষে মারা গেল মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হীরা(৫) নামের সেই শিশুটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নমক স্হানে তার মৃত্যু হয়। শিশু হীরা গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থানাপাড়ার এনামুল হকের মেয়ে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে শিশু হীরা ও তার মা, ফাতেমা কাউন্টারের সামনে থেমে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ড্রাম ট্রাকের ড্রাইভার গাড়িতে উঠে হেলপারের কোনো সহযোগিতা ছাড়ায় ট্রাকটিকে (রিভার্স) পিছনের দিকে নিলে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু হীরা মাটিতে লুটিয়ে পড়ে এবং পায়ের উপরে ট্রাকের চাকা উঠে গুরুতর আহত হয়।

এ সময় ড্রাম ট্রাকের মালিক আব্দুল খালেকসহ স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মিরপুর নামক স্থানে পৌঁছালে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo