মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

কুষ্টিয়ার সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬৫১ বার পঠিত

কুষ্টিয়ার সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিলগাথুয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শনিবার রাত ৮ টার দিকে বিলগাথুয়া বিওপি’র সীমান্ত এলাকা থেকে এ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত পিলার ১৫০/৪-এস হতে আনুমানিক ৩ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া বাঁশ বাগানের ভিতর জেসিও-৮৩৬৭ নায়েব সুবেদার আব্দুর রহমান এর নেতৃত্বে মালিক বিহীন ০১টি বিদেশী KF31S/LIFKEXB রাইফেল, ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন এবং সিলিং উদ্ধার করেন। যার সিজার মূল্য ১ লাখ ৬০ হাজার ৮ শ’ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় জমা করা হয়েছে। জিডি নং ১৩২৩, তারিখঃ ২২/১০/২০২২

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo