মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে মাননীয় এমপি খোকন’র ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৪৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মহেশপুর গ্রামে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মহেশপুর গ্রামে মাননীয় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে মাননীয় এমপি’র অ্যাম্বাসেডর সবুজ আহমেদ এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এস ডট কম এর সিইও এবং কথা বাংলার এমডি সামিউজ্জামান সামি। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে মাননীয় এমপি মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ এর সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo