বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫৫ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ এ এস এম নাজমুল হক সাগর এর নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতের কোন এক সময় নির্বাচনী এলাকার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের ডাঃ এ এস এম নাজমুল হক সাগর জানান তার নির্বাচনী এলাকার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন সংবাদ শুনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমানে নির্বাচনী এলাকায় শান্ত পরিবেশ রয়েছে। এ পরিবেশকে অশান্ত করার পায়তারা করছে দুর্বৃত্তরা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর দুপুরে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুর করিম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। নৌকার প্রার্থীর নিকট থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মাঠে রয়েছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলম, গাংনী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীসহ জেলা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo