রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

গাংনীতে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তাছলিমা নামের এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে গৃহবধূ তাছলিমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাছলিমা উপজেলার বাহাগুন্দা গ্রামের আলী রেজার স্ত্রী। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার বাহাগুন্দা গ্রামের আলী রেজার স্ত্রী তাছলিমা খাতুন থানায় এসে একই গ্রামের রুস্তম আলীর ছেলে রিপন (২৫) ও ছাকেম আলীর ছেলে ইলিয়াস (২৬) এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাছলিমা তার নিজের শয়নকক্ষে শুয়ে ছিলেন। অভিযুক্তরা চুপিসারে তার ঘরে প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন করে তাকে যৌন নিপীড়ন করে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন নিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর -৩ , তারিখ: ০৫/০২/২০২১ ইং

অভিযুক্ত রিপন ও ইলিয়াস পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo