বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে এমিটি ইউনিভার্সাল এর উদ্যোগে ঈদ উপহার প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৯৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনীর কাথুলী গ্রামে এমিটি ইউনিভার্সাল এর উদ্যোগে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এ পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ১শ’৫০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণভাবে অরাজনৈতিক এ সংগঠনটির পরিচালক খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মেহেদী হাসান। তাঁর দক্ষ নেতৃত্বে এলাকা ও দেশের বিভিন্ন জেলার বেশ কিছু সংখ্যক যুবক সংগঠনটিতে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির তালিকায় রয়েছে সেমাই, চিনি, গুড়া দুধ, কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, ডিটারজেন্ট পাউডার, ময়দা, দারচিনি, এলাচ, বাদাম, কিসমিস, লবণ ও তেজপাতা।

এ উপহার সামগ্রী বিতরণ এর আগে স্বেচ্ছাসেবক শামীম রেজা মানিক সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য, বিভিন্ন প্রকল্প, কর্মপরিধি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় স্বেচ্ছাসেবক রুবেল হোসেন, ফিরোজ হোসেন, ইমরান হোসেন ও নাজমুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo