বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে কঠোর লকডাউনের চতুর্থ দিন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০০৩ বার পঠিত

কঠোর লকডাউনের’ চতুর্থ দিন মেহেরপুরের গাংনী ছিল কার্যত অনেকটাই ফাঁকা। সকালের দিকে মানুষ কিছুটা বের হলেও দুপুর থেকে মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। দোকানপাট নিয়ম অনুযায়ী বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপজেলা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অকারণে বের হওয়া মানুষদের কাউকে কাউকে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও স্বেচ্ছাসেবক দল বাড়িতে ফেরত পাঠিয়েছেন।

এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি নিয়ম লঙ্ঘন করে দোকান খোলার কারণে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

আজও জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ রোগীর সংখ্যা। প্রতিবেদন অনুযায়ী জেলায় মোট ৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তন্মধ্যে মেহেরপুর সদর-৫২ জন, গাংনী-৩২ জন ও মুজিবনগর- ০৪ জন।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি ও সেনা সদস্যরা মাঠে রয়েছেন। সেই সাথে সরকারি ও বেসরকারিভাবে জনগণকে সচেতন করতে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo