মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে কৃষকদের মাঝে ভর্তুকী মূল্যে বিভিন্ন মেশিন বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৮০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিভিন্ন মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বেলা দেড়টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২১-২০২২ অর্থ বছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় ৬ জন চাষির মাঝে এ কৃষি মেশিন বিতরণ করা হয়। বিভিন্ন মেশিনের মধ্যে রয়েছে রাইস ট্রানস প্লান্টার ১টা, রিপার-১টা, মেইজ সেলার-১টা, কম্বাইন্ড হারভেস্টার ৩টা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে স্ব স্ব মেশিনের চাবি হস্তান্তর করেন।

মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। গাংনী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ভর্তুকি মূল্যে বিভিন্ন মেশিন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন।

এ সময় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম ও অতিরিক্ত উপ-পরিচালক কামরুজ্জামানসহ সরকারী অফিসের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo