মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীর বাওট গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলাম (৫০) নামে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৭ ও ৮ নম্বর দুই আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ এর  সদস্যরা। রোববার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বড়গাংদিয়া গ্রাম ও খলিসাকুন্ডি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের সাইদুর আরেফিন (আসামীর শশুর) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিন্টু (৪০) ও তার আপন সহোদর ভাই শাহা আলম ওল্টু (২৮)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  এনামুল হক মেহেরপুর সিপিসি-৩ র‌্যাব-১২

 সোমবার (৭ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন বাওট গ্রামে নাহারুল ইসলাম (৫০) এর সাথে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে গত ০৬/০৮/২৪ খ্রিঃ রাত ৯টার দিকে এজাহারনামীয় আসামীগণ নাহারুল ইসলামের বাড়িতে ঢুকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং নিহতের দুই ছেলের হাত কুপিয়ে জখম করে।

এ হামলা ও হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে বাওট গ্রামের মাওলা বক্সের ছেলে আব্দুল হামিদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে গাংনী থানার একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর ৮ তারিখঃ ০৭/০৮/২০২৪ ইং

এ ঘটনায় মেহেরপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই ঘটনার পর হতে র‌্যাব এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারীসহ গ্রেফতারের কাজ শুরু করেন। যার ফলশ্রুতিতে রোববার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এএসপি এনামুল হক এর নেতৃত্বে একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়গাংদিয়া ও খুলিশাকুন্ডি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের সাইদুর আরেফিন (আসামীর শশুর) এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭ ও ৮ নাম্বার আসামী সাহাবুর রহমান মিন্টু ও শাহা আলম ওল্টুকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo