সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে নাশকতা মামলায় গ্রেফতার-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০১ নভেম্বর) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সংগঠনিক সম্পাদক ও রায়পুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এবং গোপালনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (৫০), উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ গ্রামের হাজী মোতালেব হোসেনের ছেলে জিয়াউর রহমান (৪৮), বিএনপি’র সক্রিয় সদস্য সানঘাট গ্রামের পুরাতন পাড়ার মৃত আখের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৮) এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড গাংনী বাসস্ট্যান্ড পাড়ার মৃত ওয়াজউদ্দিন মন্ডলের ছেলে মকবুল হোসেন মেঘলা (৪৬)

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (০১ নভেম্বর) বিভিন্ন সময়ে গাংনী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে এসআই শাহিন, এসআই সাইফুল ইসলাম, এসআই পিন্টু ও এএসআই আলী হোসেন এর নেতৃত্বে নাশকতা মামলার ৪জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo