মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আরিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বাড়ির নিজেদের পুকুরে ডুবে মারা যায় সে। আরিয়ান উপজেলার তেরাইল গ্রামের কুঠিপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বামন্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল আহমেদ জানান, বিকেলে শিশুটির মা হাঁস তাড়ানোর জন্য নিজেদের পুকুরে যায়। এ সময় শিশু আরিয়ান তার মায়ের পিছনে পিছনে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে না পেয়ে তার মা আশেপাশে খুঁজতে শুরু করে। পরে স্থানীয়রা পুকুরে শিশু আরিয়ানের মরদেহ ভেসে থাকতে দেখে বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে আরিয়ানের পরিবারের লোকজন তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo