মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে বিকট শব্দে বোমা ফাটলেও বেঁচে গেলেন সেলুনের দোকানদার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১০ বার পঠিত

বিকট শব্দে বোমা ফাটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের বীরের কুমার (২১) নামের এক সেলুনের দোকানদার। বুধবার বেলা ১১ টার দিকে কড়ুইগাছি গ্রামের রোকনের বাড়ির নিচতলায় সেলুনের দোকানের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বীরেন উপজেলার এলাঙ্গী গ্রামের খালপাড়ার সুশান্ত কুমারের ছেলে।

সেলুনের দোকানদার বীরেন জানান- প্রতিদিনের মতো বেলা ১১ টার দিকে তিনি সেলুনের দোকান খুলে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় দোকানের দরজার সামনে একটি ইটের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। সেটাকে প্রথমে পা দিয়ে নাড়াচাড়া করে জিনিসটা কি দেখার চেষ্টা করেন। বুঝতে না পেরে ফুটবলের মত একটি লাথি মেরে দেন। বস্তুটি দোকান থেকে কিছুটা দূরে পাকা রাস্তায় গড়িয়ে পড়ে। সেখানে গিয়ে আবারো একটি লাথি মারতেই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনি প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই এলাকার লোকজন ছুটে আসেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বীরেনের কোন শত্রু নেই বলেও জানান তিনি।

বাড়ির মালিক আদম ব্যবসায়ী রোকনুজ্জামান রোকনের মা রেজিয়া খাতুন জানান তাদেরও কোনো শত্রু নাই। তাছাড়া তাদেরকে ইতোপূর্বে কেউ কোন ভয়-ভীতি দেখায় নাই। কেন এমন ঘটনা ঘটলো এ নিয়ে বর্তমানে তার পরিবার চরম আতংকে রয়েছে।

এ ব্যাপারে গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান বোমা বিস্ফোরিত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo