সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩

গাংনীতে বিশ্ব পানি দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৭৭২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

“ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মুনসুর আলম, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মাহফুজুর রহমান প্রমুখ।

এর আগে  বেলা ১১ টায় গাংনী উপজেলা একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo