মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১২৮৬ বার পঠিত

দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় করোনা‌ ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর লকডাউনের দশম দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৫ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ধানখোলা রায়পুর ও ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৫ জনের নিকট থেকে মোট ২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণের (বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসার বাহিনীর সদস্য) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo