মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫২৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও আরোহীসহ তিন জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে গাংনী- কুষ্টিয়া মহাসড়কের তেরাইল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারিক (৩৫), হিন্দা গ্রামের খায়রুল ইসলামের ছেলে সোহাগ আলী (৪২) ও তেঁতুলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত আমজাদ হোসেন জানান, মোটরসাইকেল যোগে তিনি বামন্দি থেকে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে তেরাইল ব্রীজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আর ওয়ান ফাইভ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার আরটিআর গাড়ির পেছনে ধাক্কা দিলে তিনিসহ আর ওয়ান ফাইভ গাড়ির চালক ও আরোহী সকলেই মহাসড়কের ওপর সিটকে পড়ে  গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদ হোসেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে তারিখ ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo