বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে র‍্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

র‍্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ নাহিদ ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে গাংনী থানাধীন গড়াবাড়িয়া সাকিনস্থ গাংনী হতে রামকৃষ্ণপুরধলা গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত নাহিদ ইসলাম গাড়াবাড়িয়া গ্রামের লালটু মিয়ার ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ রোববার (১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী হতে রামকৃষ্ণপুরধলা গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নাহিদ ইসলাম নামের এক যুবককে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত নাহিদ ইসলামের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo