বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে শিং মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে শিং মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিস এ কার্যক্রমের আয়োজন করে। এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করছেন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি ২)(১ম সংশোধিত) মৎস্য অধিদপ্তর।

গাংনী উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আরিফুল ইসলাম।

এ প্রকল্পের আওতায় ষোলটাকা, মটমুড়া ও রাইপুর ইউনিয়নের এক জন করে নারী মৎস্য চাষীর মাঝে ১টি সাইনবোর্ড, ১০০ কেজি মৎস্য খাদ্য, ৬ হাজার ৮শ’ পিচ  শিং মাছের পোনা বিতরণ করা হয়।

এ সময় ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি’র প্রতিনিধি মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo