বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে হত্যা মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৭৩৫ বার পঠিত

র‍্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী আব্দুল গাফফার (৫০) কে গ্রেফতার করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মালিহাদ এলাকা হতে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের কৃষক জনির উদ্দিন ওরফে জগত আলী হত্যা মামলার এজাহারনামীয় ০১ নম্বর পলাতক আসামী গাফফার (৪০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাফফার উপজেলার আমতৈল গ্রামের নিহত কৃষক জনির উদ্দিন জগত আলীর বড় ভাই মৃত আব্দুর রহমানের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মালিহাদ এলাকা হতে হত্যা মামলার এজাহারনামীয় ০১ নম্বর পলাতক আসামী গাফফার (৪০) কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে শনিবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০২২ তারিখ সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে জনির উদ্দিন (জগত) (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

ওই হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে মেহেরপুরের গাংনী থানায় গ্রেফতারকৃত গাফফার আলীকে প্রধান আসামি করে ০৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০২/২০২২, তারিখ-০১ নভেম্বর ২০২২, ধারা-৩০২/৩৪, পেনাল কোড -১৮৬০। মামলার পর থেকেই আব্দুল গাফফার আত্মগোপনে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo