মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১১৫৪ বার পঠিত

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নের পঞ্চম দিনে মেহেরপুরের গাংনীতে ১২টি মামলায় ১৬ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ’টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের তিনটি টিম। সরকারি নির্দেশনা অমান্য এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়।

টিমে রয়েছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিথিলা দাস।

টিম তিনটি গাংনী পৌরসভা, বামন্দী ইউনিয়ন, সাহারবাটি ইউনিয়ন, কাথুলী ইউনিয়ন, রাইপুর ইউনিয়ন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন এবং ধানখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo