মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর গাড়াবাড়িয়া গ্রামে মাদকদ্রব্য রাখার দায়ে এক যুবকের কারাদণ্ড 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্য রাখার দায়ে শাহরিয়ার শাফিন (২০) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত শাহরিয়ার শাফিন উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মাসুদ রানার ছেলে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এ জেল জরিমানার আদেশ দেন।

এর আগে সকালের দিকে কাথুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে তাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ১০ দিনের কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরিয়ার সাফিন নামের এক যুবককে সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখার দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় কাথুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo