সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীর গাড়াবাড়িয়া গ্রামে ৪ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান ওরফে বিজয় (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ছয়টার দিকে নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। বিজয় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের জিয়ারত হোসেনের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর, র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার ওয়াহিদুজ্জামান রোববার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পলিথিনে মোড়ানো একটি পোঁটলায় ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান ওরফে বিজয় নামের এক মাদক কারবারীকে আটক করেন।

আটক  আটক আসাদুজ্জামান বিজয়ের বিরুদ্ধে‌ গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo