সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৮৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা।

শনিবার বিকেলে পৌনে ৩টার দিকে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা হাজীপাড়া পাকা রাস্তার মোড় থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার চিতলা গ্রামের বদর আলীর ছেলে হাসিব (২৬) ও গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আশিকুর রহমান (১৯)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাজীপাড়া পাকা রাস্তার মোড় নামক স্থানে হাবিলদার অজিয়ার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক
মেহেরপুরের গাংনী উপজেলার চিতলা গ্রামের বদর আলীর ছেলে হাসিব (২৬) ও গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আশিকুর রহমান (১৯) কে ভারতীয় ০২ বোতল ফেনসিডিল, ০২টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ৬শ’টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo