মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর নওপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ সাইফুল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৮২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২০ জুলাই) দিবাগত ২ টার দিকে নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত ছিতাব আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ওসি) গোপাল কর্মকার সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার নওপাড়া-তেঁতুলবাড়িয়া পাকা সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই সড়কের মাঝামাঝি মাঠে সিদ্দিক আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে পলিথিনের শপিং ব্যাগ দিয়ে মোড়ানো ২টা পোঁটলায় ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করেন।

আটক  সাইফুল ইসলামের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo