রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ সাইদার আলী সোনা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রংমহল বিওপি’র সীমান্ত এলাকা ধলার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত সাইদার আলী সোনা মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত সামসউদ্দিনের ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংমহল বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৬/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠে হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত সামসউদ্দিনের ছেলে সাইদার আলী সোনা (৬৫) কে ভারতীয় ০৮ কেজি গাঁজা, ০১টি হাসুয়া, ০১টি বাটন মোবাইল, ০১টি গ্রমীণ সীমসহ আটক করেছে বিজিবি।

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৭শ’টাকা।

আটককৃত সাইদার আলী সোন’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo