সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীর রামনগর গ্রামে ইয়াবাসহ মাসুদ রানা আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৪৬ পিস ইয়াবাসহ মাসুদ রানা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বামন্দি ইউনিয়নের  ৫নং ওয়ার্ড রামনগর-হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাসুদ রানা উপজেলার রামনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।

কোম্পানী কমান্ডার ওয়াহিদুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার এ তথ্য নিশ্চিত করে জানান , র‍্যাবের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বামন্দি ইউনিয়নের রামনগর-হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালায়। অভিযানে সোনা বাবুর দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪৬ পিস ইয়াবাসহ মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মাসুদ রানার বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo