রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর সাহারবাটিতে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৭৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গাংনী থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ওই মামলায় একজন আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

সংঘর্ষের ঘটনায় গত ২৪ এপ্রিল শনিবার সাহারবাটির মাবিয়া মহলদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করে। গাংনী থানা মামলা নং ২১/২০২১. তারিখঃ ২৪/০৪/২০২১ ইং।
অপরদিকে, একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে আরেকটি পাল্টা মামলা করে যার নং ২২/২০২১. তারিখঃ ২৪/০৪/২০২১ ইং।
আজ রবিবার দুপুরে রাকিবুল ইসলাম টুটুলের করা মামলায় আতাউর রহমান টোকন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাহারবাটি চারচারা বাজার থেকে তাকে আটক করা হয়। টোকন সাহারবাটি বাজার কমিটির সভাপতি।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সাহারবাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে। আতাউর রহমান খোকন নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ও শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টিপাল্টি মামলা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo