রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। রোববার রাত সাড়ে ৮ টার দিকে তেঁতুলবাড়ী হাজিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সবুজ মিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আলী আকবর হোসেন এর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ
তেঁতুলবাড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী হাজিপাড়া বাজার নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রামের সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে ভারতীয় ০৪ কেজি গাঁজা এবং ০১টি রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল (১০০
সিসি হিরো এইচএফ ডিলাক্স) আটক করেন। আটকৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।

আটককৃত সবুজ মিয়া’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo