মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৬৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ লালন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শেওড়াতলা বিওপি’র সীমান্ত এলাকা রিফুজিপাড়া থেকে মাদকসহ তাকে আটক করা হয়। লালন কুষ্টিয়ার দৌলতপুরের মহিসকুন্ডি গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেওড়াতলা বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৪২/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া নামক স্থানে জেসিও-৯৭৮১ নায়েব সুবেদার খোরশেদ আলম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক কুষ্টিয়ার দৌলতপুরের মহিসকুন্ডি গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে লালন (৩৫) কে ভারতীয় ৪ কেজি গাঁজা, ০১ টি মোটরসাইকেল, ০১ টি নোকিয়া মোবাইল, ০১ টি রবি সীম এবং ৩ হাজার ৬শ’ ৫৩ টাকাসহ আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৯ হাজার ১শ’ ৫৩ টাকা।

আটককৃত লালনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকেসহ মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ ০৪ নভেম্বর ২০২২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo