মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর ১০৮/২০২৪ নাম্বার পিটিশন মামলা তদন্ত চলাকালীন সময়ে লাঞ্ছিত করার ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক (ভারপ্রাপ্ত) বাদী হয়ে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর ১০৮/২০২৪ নাম্বার পিটিশন মামলা তদন্তের শুনানীর জন্য উভয়পক্ষকে মাধ্যমিক শিক্ষা অফিসে ডাকা হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাদী-বিবাদী অফিসের সামনে হাজির হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা শুরু হয়। এসময় তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান।

এক পর্যায়ে কয়েকজন যুবক রাগান্বিত হয়ে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এর প্রতিবাদ জানালে মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী তোফাজ্জেল হোসেনকেও লাঞ্ছিত করে তারা। ঘটনাটি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন শিক্ষা অফিসার হোসনে মোবারক। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ততক্ষণে ঘটনা ঘটিয়ে যুবকেরা সটকে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ লাঞ্চিত হওয়ার ঘটনায় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক (ভারপ্রাপ্ত) বাদী হয়ে গাংনী থানায় এজাহার নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা

৩/৪ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন। যার নম্বর ৫, তারিখ ০৪/১১/২০২৪ ইং।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, উপজেলা শিক্ষা অফিসার লাঞ্ছিত হওয়ার ঘটনায় লিখিত আবেদনের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo