বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

এরা হচ্ছে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শরীয়ত শেখের ছেলে ও মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরজ আলী (৫০), বাগোয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সোনাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৪৮) ও মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মহাজনপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে রাসেল আহমেদ (৩১)।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo